ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

নব্বই বছর বয়সী সেই আইনজীবীর বিয়ে মানতে পারছেন না নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২ ৩৬৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নব্বই বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ইসমাইল হোসেন। তাঁর প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে। সন্তানরাও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। তাই এবার সঙ্গীর খোঁজে ৪০ বছরের এক যুবতীকে বিয়ে করেছেন তিনি। বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তাদের বিয়ের বিষয়টি উল্লেখ করে তসলিমার মন্তব্য, ‘পুরুষরাই মেয়েদের জীবন নষ্টের জন্য দায়ী। ‘

তসলিমা নাসরিনের ফেসবুকের পোস্টটি বিডি২৪লাইভ-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- “বাংলাদেশের কুমিল্লায় নব্বই বছর বয়সী এক অবসরপ্রাপ্ত আইনজীবী এক তরুণীকে ঘটা করে বিয়ে করেছে। এই খবরটি মিডিয়ার অনলাইন এডিশানে দেখলাম। ভেবেছিলাম মন্তব্যের কলাম বোধহয় তিরস্কার, কটূক্তি, গালাগালির সুনামিতে ভেসে যাবে। আশ্চর্য, দেশের হাজারো সুযোগ্য সন্তান সমস্বরে আলহামদুলিল্লাহ বলছে। প্রশংসায় পঞ্চমুখ সকলে। একটি মেয়ের জীবন নষ্ট হচ্ছে দেখেও কারো কোনও সমবেদনা নেই। আসলে মেয়ে হয়ে জন্ম নিলে জীবনের অপচয় তো অবশ্যম্ভাবী। পরনির্ভর পরাধীন জীবন তো এক রকম নষ্টই। সে কারণেই বোধহয় কেউ সেদিকে তাকায় না। আসলে যে পুরুষেরা মেয়েদের জীবন নষ্টের জন্য দায়ী, সমাজে ‘বীর পুরুষ’ হিসেবে সে পুরুষেরাই সম্মানিত। ”

জানা গছে, বিয়ের পর একটি ছোট অনুষ্ঠান করেন কুমিল্লা নিবাসী ইসমাইল হোসেন। ওই বিয়ের অনুষ্ঠানে ৫০ জন আমন্ত্রিত ছিলেন। কুমিল্লা আদালতের আইনজীবী আনিসুর রহমান মিঠু বলেন, ‘শুনেছি ইসমাইল সাহেবের জুনিয়র অ্যাডভোকেট মিতুর বাড়িতে এই বিয়ে হয়েছে। ’ আরেক আইনজীবী কাজী আসিফ বলেন, ‘তিনি এখনো আদালতে প্র্যাকটিস করেন। তাঁর স্ত্রী মারা গেছেন। একাকিত্ব থেকে মুক্তি পেতে তিনি বিয়ে করেছেন বলে শুনেছি। ’ ইসমাইল হোসেনের ছেলে জসীম উদ্দিন বলেন, ‘বাবা আবার বিয়ে করতে চলেছেন বলে আমরা কিছুই জানতাম না। শুনেছি তিনি নতুন স্ত্রী নিয়ে বাড়িতে এসেছেন। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নব্বই বছর বয়সী সেই আইনজীবীর বিয়ে মানতে পারছেন না নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন

আপডেট সময় : ১২:১৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২