ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

ফোনালাপে শেখ হাসিনার সঙ্গে গ্রিক প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২ ৩০০০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসুতাকিস। শুক্রবার (১৮ মার্চ) এ ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময় করেছেন দুই প্রধানমন্ত্রী। খবর বাসসের।
গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন।
স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০ মিনিটের টেলিফোন কথোপকথনে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের কাছ থেকে ফোন পেয়েছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময় করেছেন।
গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর পালিত হেলেনিক রিপাবলিকের দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে গ্রীক প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
বিবৃতিতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী মিৎসোটাকিস দেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন। ” কথোপকথনের সময়, দুই নেতা অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশ এবং গ্রিসের মধ্যেকার সম্পর্ক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভিন্ন মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত।
দুই প্রধানমন্ত্রী উভয় দেশের অর্থনীতি ও সমাজে গ্রিসে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের অবদানের কথা স্বীকার করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয় পক্ষের মধ্যে অভিবাসন ও আসা-যাওয়ার বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। দুই নেতা নিয়মিত সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভ্যাকসিন দান করার জন্য “টিম ইউরোপ” কে ধন্যবাদ জানিয়েছেন। দুই নেতা বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন এবং তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থীতাকে সমর্থন করতে সম্মত হন।
গ্রিসের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার গ্রিক প্রধানমন্ত্রীকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফোনালাপে শেখ হাসিনার সঙ্গে গ্রিক প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় : ১২:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২