ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

সিরিজ জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে টাইগাররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২ ৩২৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ান-ডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিলেন বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারায় সিরিজে সমতা আসে। আজকের শেষ ম্যাচটি তাই অঘোষিত ফাইনাল। বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। যা ছিলো দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোন ভার্সনে টাইগার দলের প্রথম জয়। তবে দ্বিতীয় ম্যাচে টাইগারদের সাত উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ানের উইকেট ছিল বাংলাদেশ দলের জন্য সহায়ক।

তাই সিরিজ নির্ধারণী ম্যাচটি সেঞ্চুরিয়নে হওয়ার কারণে তামিম সেরা কিছুরই আশা করছেন। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজকে স্মরণীয় করে রাখার আশা ছাড়তে রাজি নন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও বাংলাদেশ দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত থাকলে একই স্কোয়াড নিয়েই টানা ছয়টি ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরিজ জয়ের স্বপ্নে আজ মাঠে নামছে টাইগাররা

আপডেট সময় : ০৩:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২