ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘরে মাটিচাপা নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠিত

নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বজুড়ে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনা, সেই বৈশ্বিক উৎসবের আমেজ আর উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে নোয়াখালীর উপক‚লীয় অঞ্চলেও।

২২ জুন ( সোমবার) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বিশাল বর্ণাঢ্য হোন্ডা শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

প্রিয় দলের জার্সি পরিধান করে এবং আর্জেন্টিনার আকাশী-সাদা পতাকা উড়িয়ে শত শত সমর্থক এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

আর্জেন্টাইন সমর্থকদের এই মেগা শোডাউনটি মোহাম্মদপুর ইউনিয়নের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ‘আক্তার মিয়ার হাট’ থেকে শুরু হয়। এরপর হোন্ডা বহরটি পুরো বাজার প্রদক্ষিণ শেষে আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ও মোড় ঘুরে পুনরায় আক্তার মিয়ার হাটে এসে এক জমকালো মিলনমেলায় মিলিত হয়।

শোভাযাত্রা চলাকালীন সমর্থকদের স্লোগান এবং বাঁশির শব্দে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থকরা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

স্থানীয় সমর্থকরা জানান, প্রতি বিশ্বকাপের মতোই এবারও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং নিজেদের আনন্দ উপভোগ করার জন্যই তাঁরা এই শোডাউনের আয়োজন করেছেন। ফুটবলের এই মহোৎসবে সুবর্ণচরের আর্জেন্টিনা সমর্থকদের এমন স্বতঃস্ফ‚র্ত ও সুশৃঙ্খল উদ্যাপন স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত ও নজর কেড়েছে। এই আয়োজন টি শুরু থেকে সফল করেছেন আর্জেন্টিনা ভক্ত মোঃ পলাশ, মাইন উদ্দীন, সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন

আপডেট সময় : ১২:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬