ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

কাল সারা দেশে ১ মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ১৫৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল ২৫শে মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনটি স্মরণে কাল রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।। এই ব্ল্যাক আউটের সময় যানবাহন ও কেপিআইগুলো এর আওতার বাইরে থাকবে। এই কর্মসূচি পালনকালে সারাদেশে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরের ২৫শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা চালায়। গণহত্যা দিবসে গত বছরও আলো নিভিয়ে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করেছিল সরকার।

তথ্য বিবরণীতে জানানো হয়, গণহত্যা দিবসের দিন রাতে কোন প্রকার আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬শে মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাল সারা দেশে ১ মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’

আপডেট সময় : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২