ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ মিলল পুকুরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ৩৪৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিখোঁজের একদিন পর সিফাত হোসেন (১৬) নামের দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ।

শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের এক পুকুর থেকে লাশটি উদ্ধার হয়।

নিহত সিফাত হোসেন একই উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের প্রবাসী আবু বক্কর ছিদ্দিক ওরপে ফুল মিয়ার ছেলে এবং সে স্থানীয় লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বইয়ের ব্যাগ ঘরে রেখে বাইরে যান সিফাত। এরপর থেকে সারাদিন ও রাতে বাড়ি ফিরে আসেনি সে। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে শুক্রবার সকালে তাদের বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে সিফাতের মা। পরে পরিবারের লোকজন চরজব্বর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিফাতের মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ মিলল পুকুরে

আপডেট সময় : ০৬:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২