ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২ ১০২৮১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একষট্টি জেলা পরিষদের প্রশাসক পদের জন্য আওয়ামী লীগের কমপক্ষে ১৩০ নেতার একটি সংক্ষিপ্ত তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে রয়েছে। তিনি সেখান থেকেই জেলা পরিষদের প্রশাসক পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নাম চূড়ান্ত করবেন। এছাড়াও এর বাইরেও কয়েকজন নিয়োগ দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আজ বুধবার (২৭ এপ্রিল) জেলা পরিষদের প্রশাসক নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানোর প্রস্তুতি রয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পরেই প্রজ্ঞাপনটি জারি করা হবে।

জেলা পরিষদের প্রশাসক নিয়োগের ব্যাপারে ঈদুল ফিতরের আগে যে কোনো সময় প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে। আবার ঈদুল ফিতরের পরেও প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে স্থানীয় সরকার বিভাগের সংশ্নিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছেন, জেলা পরিষদের প্রশাসক পদে রাজনীতিক নাকি আমলাদের আনা হবে- সেটা এখনও বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রাজনৈতিক নেতাদের পাশাপাশি আমলাদের কয়েকজন থাকবেন। তবে রাজনৈতিক নেতাদের প্রাধান্য থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৩০ নেতার তালিকা প্রধানমন্ত্রীর হাতে

আপডেট সময় : ০৯:৪৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২