ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

বিলুপ্ত ঘোষণা করা হলো নোয়াখালী জেলা ছাত্রলীগ কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২ ৬০৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

মেয়াদোত্তীর্ণ হওয়ায় নোয়াখালী জেলা ছাত্রলীগরে কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। শনিবার ১৪ মে রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়। এ ছাড়াও নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

একই সাথে জেলা ছাত্রলীগ ঘোষিত সদর উপজেলা, নোয়াখালী পৌরসভা, নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজ, সেনবাগ উপজেলা, সেনবাগ পৌরসভা ও সেনবাগ কলেজ ছাত্রলীগের কমিটির বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জেলায় দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জমা দিতে বলা হয়। দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতারা স্বশরীরে নোয়াখালী গিয়ে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

এর আগে, গত ১মে ঘোষিত সেনবাগ উপজেলা কমিটি,পৌর শাখা কমিটি,কলেজ শাখা কমিটি এবং ১১মে নোয়াখালী সদর উপজেলা কমিটি,নোয়াখালী পৌর শাখা কমিটি,নোয়াখালী সরকারি কলেজ ও সোনাপুর ডিগ্রি কলেজ শাখা কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক।

ছাত্রলীগের নেতাকর্মিরা অভিযোগ করেন, গত ১ মে ও ১১ মে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তৃণমূলের নেতাকর্মিদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণা করে। এ নিয়ে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুতা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে পদ বঞ্চিত একাংশের নেতাকর্মিরা।

জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। এ বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আরমান ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানের মুঠোফোনে কল করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তাই তাদের বক্তব্য যায় নি।

নোয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন,অচিরেই ছাত্রলীগের গঠনতন্ত্র মেনে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিলুপ্ত ঘোষণা করা হলো নোয়াখালী জেলা ছাত্রলীগ কমিটি

আপডেট সময় : ১২:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২