সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু, শাস্তির দাবীতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৪৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী কবিরহাট উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও নিহত দেলোয়ারের পরিবার।

শনিবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলার নতুন শাহাজিরহাট বাজারে নিহত দেলোয়ার হোসেনের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এ মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করে। এসময় ঘোষবাগ কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রায় শতাবধিক ছাত্র-ছাত্রীরাও এ মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

মানববন্ধনে নিহত দেলোয়ারের পরিবার ও উপস্থিত সকলে হত্যাকারী আবদুল হাই মাষ্টার ও হত্যায় পরোচনাকারী তার স্ত্রী নিলুফা ইয়াসমিন শিউলি সহ এই খুনের সাথে সংপৃক্তদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন।

উল্লেখ্য গত শনিবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামে ছোট ভাই আবদুল হাই মাস্টারের লাঠির আঘাতে তার আপন বড় ভাই দেলোয়ার হোসেন (৪৫) এর মৃত্যু হয়। তারা দুজনেই নবাবপুর গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।

বাড়ির লোকজন জানান, বসতবাড়ির জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এ সময় ছোটভাই আবদুল হাই লাঠি দিয়ে বড়ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করলে তার মাথা ফেটে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ঘাতক আবদুল হাই মাষ্টার কে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু, শাস্তির দাবীতে পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২