ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার প্রতারক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ৩৭৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় যুবতীর অশ্লীল ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আসামির দেহ তল্লাশী করে ৩টি মোবাইল ও ১৩ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল কাদের ওরফে কবির (৪০) উপজেলার ৪নং কাদির হানিফ ইউনিয়নের মৃত আলী বাহারের ছেলে।

বুধবার (১ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার ৩১ মে সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাদির হানিফ গ্রামের নুরুল আমিনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গত ২২ মে ভুক্তভোগী যুবতী এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে কবির তাকে বিয়ে করা ও তার ছোট ভাইকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর থেকে ১১ লক্ষ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। পরে টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে কবির তার ব্যবহৃত মোবাইলে ভিকটিমের অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ভিকটিম টাকা ফেরত চাইলে ভিকটিমের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন সহ আরো টাকা দাবি করেন।

এসপি আরো জানায়, এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার প্রতারক

আপডেট সময় : ০৭:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২