ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২ ৪১৯২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু হলো, উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামের রশীদের বাপের বাড়ির এবায়েদ উল্যার ছেলে সাইমুন ইসলাম (৩০ মাস) এমদাদুল হক সোহেলের মেয়ে ফারজানা আক্তার রাইছা (১৮ মাস)। রাইছা সম্পর্কে সাইমুনের ফুফাতো বোন। রাইছা মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

বুধবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পদুয়া গ্রামের রশীদের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আজাদ জানান, বুধবার বিকেলের দিকে দুই শিশু এক সাথে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের পাশে থাকা পুকুরের পানিতে পড়ে তারা ডুবে মারা যায়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

খেলতে গিয়ে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২