ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

বেগমগঞ্জে ছিনতাই হয়েছে এজেন্ট ব্যাংকিংয়ের ১৯ লক্ষ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ৪৬৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকা থেকে ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের ১৯ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২০ জুন) দুপুর ১২টা ২০মিনিটের দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের আড়িয়া বাড়ি পোল সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের মাস্টার এজেন্ট সাইফুল বাসার বলেন, প্রত্যেক উপজেলায় ডাচ বাংলা ব্যাংকিংয়ের একটি করে মাস্টার এজেন্ট পয়েন্ট থাকে। আমরা বেগমগঞ্জ উপজেলার ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের মাস্টার এজেন্ট পয়েন্ট। আমরা সকল স্থানীয় ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট পয়েন্ট গুলোতে টাকা সরবরাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় চৌমুহনী ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট ব্যাংককিংয়ের মাস্টার এজেন্টের ১৯ লক্ষ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে ডি. এসআর মোজাম্মেল হক জামসেদ (৩৮)। টাকা গুলো উত্তোলন করে সে স্থানীয় ডাচ ব্যাংলা ব্যাংক এজেন্ট পয়েন্ট গুলোতে বিতরণ করার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। যাত্রা পথে সে চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের আড়িয়া বাড়ি পোল সংলগ্ন এলাকায় পৌঁছলে তিনজন যুবক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুলিশ বিষয়টি অভিযোগের আলোকে গুরুত্বের সাথে তদন্ত করছে।

ওসি আরো জানায়, ছিনতাইয়ের শিকার এজেন্ট ব্যাংকিংয়ের ডি.এসআর বলছে তাঁর মোটরসাইকেলকে গতিরোধ করে পিছন দিক থেকে তিন যুবক তাঁর কাছ থেকে ১৯ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের বিষয়টি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তদন্তে ভিন্ন কথা আসছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো.নাজমুল হাসান রাজীব বলেন, অভিযোগ পেয়ে আমি নিজেই তদন্ত করতে ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেগমগঞ্জে ছিনতাই হয়েছে এজেন্ট ব্যাংকিংয়ের ১৯ লক্ষ টাকা

আপডেট সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২