ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

শিশুকে ঘরে ডেকে ধর্ষণ চেষ্টায় যুবকের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২ ৫০০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্ত যুবকের নাম মো. সাদ্দাম হোসেন (৩২) সে উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুর রহমান হাফেজ বাড়ি ওরফে টিকা ওয়ালাগো বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (১ জুলাই) এ ঘটনায় ভিকটিমের নানি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর আগে গত শুক্রবার (২৪ জুন) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নানির সাথে নানার বাড়িতে থাকে। কয়েক দিন আগে ওই শিশুর মা বাবার বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত সাদ্দাম হোসেন তাদের প্রতিবেশী হওয়ায় ওই শিশু প্রায় সময় আসামির বসত করে গিয়ে তার মেয়ের সঙ্গে খেলাধুলা করত। গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিমের মা তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মা আসামি সাদ্দাম হোসেনের বসত ঘরে গিয়ে দেখে সাদ্দামের স্ত্রী-মেয়ে একটি কক্ষে ঘুমিয়ে আছে। অপর কক্ষে আসামি সাদ্দাম ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করছে। ওই অবস্থায় ভিকটিমের মা শৌরচিৎকার করে কান্নাকাটি করলে আসামি ভিকটিমকে ছেড়ে দিয়ে তার মায়ের হাত-পা ধরে ক্ষমা চেয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য বলে অনুরোধ করে। আসামির স্ত্রী পরবর্তীতে বিষয়টি নিজে দেখে কান্নাকাটি করে শিশুটির মায়ের হাত-পা ধরে বিষয়টি মীমাংসা করার অনুরোধ করে। পরে ভিকটিমকে চিকিৎসার জন্য প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

শিশুকে ঘরে ডেকে ধর্ষণ চেষ্টায় যুবকের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:৪২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২