ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর

আগ্নেয়াস্ত্রসহ সোনাইমুড়িতে ৩সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২ ৯৬২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি দেশীয় তৈরি বন্দুকসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার নবগ্রামের মনির আহমেদের ছেলে মোয়াজ্জেম হোসেন খোকন (২৬), স্বরকান্তা গ্রামের নূর হোসেনের ছেলে আবু নাসের সজীব (২৪) এবং পালপাড়া গ্রামের শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম শাওন (২১)।

শুক্রবার (৮ জুলাই) দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামীদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর-রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী উপজেলার নবগ্রাম ডেগা হাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুকসহ তিন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরের দিকে গ্রেপ্তারকৃত আসামীদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আগ্নেয়াস্ত্রসহ সোনাইমুড়িতে ৩সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৩২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২