ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুবর্ণচরে ফিল্মি স্টাইলে কিশোরী অপহরণে অভিযোগে গ্রেফতার-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২ ৮৪৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফিল্মি স্টাইলে এক কিশোরীকে (১৪) অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার কিশোরীকে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চরজব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের মো. জাহেরের ছেলে মো. রিদন (২৩) একই গ্রামের মো. জাবেদের ছেলে মো. মিরাজ (২৪)।

শনিবার (২৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতকাল শুক্রবার দুই আসামিকে গ্রেফতার করে চর জব্বর থানার পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ।

পুলিশ সূত্রে জানায়, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই কিশোরী তাঁর বড় ভাইয়ের (১৬) সঙ্গে বিদ্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে আসামি রিদন ও তাঁর সহযোগী মিরাজ (২৪) তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর তারা চর হাসান গ্রামের নজির আহম্মদের বাড়ির সামনের রাস্তার ওপর পৌঁছলে আসামিরা তাদের গতিরোধ করে বড় ভাইকে ধাক্কা দিয়ে ফেলে কিশোরীকে সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। জানা যায় আসামি রিদন অনেক আগ থেকেই ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিত এবং উত্যক্ত করত।

ওসি আরো জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে ফিল্মি স্টাইলে কিশোরী অপহরণে অভিযোগে গ্রেফতার-২

আপডেট সময় : ০৯:০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২