ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

৪০ লিটার চোলাই মদ সহ নারী মাদক কারবারী আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ৭৩৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আলেয়া বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আলেয়া বেগম জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের এলাছ মিয়ার মেয়ে এবং মনির আহমদের স্ত্রী।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার পাটোয়ারী মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার রাতে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চৌমুহনী বাজারে অভিযান চালানো হয়। এ সময় ওই বাজারের পাটোয়ারী মার্কেটের সামনে থেকে আলেয়া বেগমকে আটক করা হয়। এরপর তার সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই নারী একজন পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৪০ লিটার চোলাই মদ সহ নারী মাদক কারবারী আটক!

আপডেট সময় : ০৬:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২