ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল থেকে ফেরার পথে আচার খাওয়ার প্রলোভনে সুবর্ণচরে শিশুকে ধর্ষণ, গ্রেফতার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২ ৯১২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আচার খাওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. বেলাল উদ্দিন (৩০) উপজেলার চরক্লার্ক ইউনিয়ের দক্ষিণ চরক্লার্ক গ্রামের মফিজুল সর্দ্দার বাড়ির মো. মফিজুল হকের ছেলে।

রোববার (৭ আগস্ট) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার ৬ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।

ভিকটিমের মা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে স্কুল ছুটির পর আরও দুইজন শিক্ষার্থীসহ বাড়ি ফেরার পথে বেলাল ওই শিশুকে আচার কিনে দেয়। একপর্যায়ে ভিকটিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থীকে বেলাল বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটিকে ফুসলিয়ে একটি প্রজেক্টের পাশে দাঁড় করিয়ে রাখে। পরে সে ওই শিশুকে একটি প্রজেক্টের পাড়ে নিয়ে ধর্ষণ করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।

ওসি আরও বলেন, রোববার সকালে ওই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

স্কুল থেকে ফেরার পথে আচার খাওয়ার প্রলোভনে সুবর্ণচরে শিশুকে ধর্ষণ, গ্রেফতার-১

আপডেট সময় : ১২:০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২