ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে ধানশালিকের ৩ গ্রামের মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২ ১২৮২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ৬নং ধানশালিক ইউনিয়নে তিনটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে ধানশালিক ইউনিয়নের ৩টি ওয়ার্ডের প্রধান সড়ক ও কৃষি জমি রয়েছে পানির নিছে।

গত বুধবার (১০ আগস্ট) থেকে শুরু হওয়া জোয়ারে পানিতে এসব এলাকা প্লাবিত হয়।

ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, জোয়ারের পানি হঠাৎ করে এলাকাতে ঢুকে পড়ে। এতে যোগাযোগ ব্যবস্থার সমস্যায় পড়েতে হচ্ছে প্রায় ৯ হাজার মানুষকে। পানি ঢুকে পড়েছে বাড়ি গুলোতে। বেড়িবাঁধ না থাকায় সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় ধানশালিক ইউনিয়নে। জোয়ারের পানিতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর থেকে বের হতে পারছেন না মানুষজন। নদীর পানিতে ভেসে গেছে কয়েক লক্ষ টাকার মাছ। বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে ৯ হাজার মানুষ।

চেয়ারম্যান আরও বলেন, ইউনিয়নটি সাগরের একবারে কাছে হলেও নেই কোনো বেড়িবাঁধ। যার ফলে জোয়ারের সময় এই ইউনিয়নে জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করে। পূর্ণিমা তিথির কারণে নদীতে প্রচন্ড ঢেউ থাকায় গ্রাম গুলো প্লাবিত হয়।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মুন্সী আমির ফয়সাল বলেন, তাকে এখন পর্যন্ত কেউ বিষয়টি জানায়নি, অফিসারদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে দিন কাটাচ্ছে ধানশালিকের ৩ গ্রামের মানুষ

আপডেট সময় : ০৫:৪৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২