ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

ওজু করতে গিয়ে হাতিয়া এক গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২ ১০৩৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে ওজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মোমেনা আক্তার টুম্পা উপজেলার হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. সালাউদ্দিনের স্ত্রী।

সোমবার (৫সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের উত্তর রেহানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে টুম্পা ওজু করতে পুকুর ঘাটে যায়। ওই সময় সে পানিতে পড়ে মারা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন। তিনি বলেন, নিহত টুম্পা মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও সে একাধিকবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে। সোমবার বিকেলে বাবার বাড়ির বসত ঘরের পাশের পুকুরে সে ওজু করতে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ওজু করতে গিয়ে হাতিয়া এক গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২