ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ

বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে প্রধান আসামির জবানবন্দি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২ ২৩৬৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে বিয়ের অনুষ্ঠানে এক কিশোরীকে (১৫) ধর্ষণ মামলার গ্রেফতারকৃত প্রধান আসামি মো. টিপু আদালতে তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৪ এর বিচারক মো. মহিবুল্লাহ ১৬৪ ধারায় আসামির জবানবন্দী রেকর্ড করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, এর আগে শনিবার রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. টিপু (২৫) কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজার সংলগ্ন মালি পাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিক উল্লার ছেলে।

উল্লেখ্য, এর আগে, গত মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে রাত ২টার দিকে নির্যাতিতা কিশোরীকে অসুস্থ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে বুধবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের পিতা বাদী হয়ে চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও এবং নির্যাতিত কিশোরীর পরিবার সূত্রে জানায়, অভিযুক্ত যুবক ও নির্যাতিত কিশোরী দূর সম্পর্কের মামাতো-ফুফাতো ভাই বোন হয়। মঙ্গলবার ওই কিশোরী তার পরিবারের সদস্যদের সাথে বাড়ির পাশে আরেক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। একপর্যায়ে ওই কিশোরীর মা-বাবা বিয়ের অনুষ্ঠান থেকে তাদের বাড়িতে চলে যায়। পরে অভিযুক্ত টিপু কৌশলে ওই কিশোরীকে বিয়ে বাড়ির একটি বিল্ডিংয়ের ছাদে নিয়ে ধর্ষণ করে। তারপর কিশোরী অসুস্থ হয়ে পড়লে ধর্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে প্রধান আসামির জবানবন্দি

আপডেট সময় : ১১:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২