ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

সুধারামে ইয়াবাসহ আটক মাদক কারবারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ৫০৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুধারামে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত ইসমাইল হোসেন (৩৫) জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের আবদুল মন্নাছের ছেলে। তিনি ‘ইকরা ট্রাভেলিং এন্ড ডিস্ট্রিভিশনের পরিচালক।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের মদিনা সুপার মার্কেটের ইকরা ট্রাভেলিং এন্ড ডিস্ট্রিভিশন নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীতে ট্রাভেলিং ব্যবসার আড়ালে ওই প্রতিষ্ঠানের পরিচালক ইসমাইল মাদকদ্রব্য বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সোমবার দুপুরে শহরের মদিনা সুপার মার্কেটে থাকা তার ওই ট্রাভেলিং প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে মাদক বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি পলিথিনে রাখা অবস্থায় ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় আসামি ইসমাইলের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মারজানা ইয়াছমীন বাদি হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুধারামে ইয়াবাসহ আটক মাদক কারবারী

আপডেট সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২