সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

গাড়িচাপায় পথচারী বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১১৭৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় এক পথচারী বৃদ্ধ নারী নিহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা এলাকার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই পথচারী হলেন সকিনা বেগম (৭০)। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার ১নং ওয়ার্ডের নাদিরপুর এলাকার মৃত হাবীব উল্যার স্ত্রী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ নারী এক আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় বেগমগঞ্জ চৌরাস্তা এলাকার নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী অজ্ঞাত গাড়ির চাপায় তার মাথা পুরোপুরি থেতলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

গাড়িচাপায় পথচারী বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ০৪:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩