ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

নোয়াখালীতে গর্তের পাশে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৭৯৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চার মাস বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনির কোম্পানীর বাড়ির পিছনে একটি ছোট গর্তের পাশ থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মনির কোম্পানীর বাড়ির পিছনে একটি ছোট গর্তের পাশে শিশুর অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। কিছু দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে, না কেউ তাকে হত্যা করে ওখানে মাটি চাপা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিশুটির বাড়ি কোন এলাকায়, তা জানতে পুলিশ তদন্ত করছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে গর্তের পাশে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

আপডেট সময় : ০১:২৩:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩