ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

বাস-মাইক্রো সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৭০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

নিহত জোসনা আক্তার (১১) জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোল্লা বাড়ির সাইফুল ইসলামের মেয়ে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো, উপজেলার কাশিপুর গ্রামের মোল্লা বাড়ির আল আমিন (৮) জহুরা বেগম (৫৫) আবুল খায়ের (৬০) রিজভী (২৭) বেলাল হোসেন (৫৫) মনোয়ারা (৫৫) সহ অন্তত ১০জন আহত হয়।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টার দিকে চট্রগ্রাম থেকে বাঁধন পরিবহনের একটি বাস নোয়াখালীর সোনাপুরের দিকে যাচ্ছিল। নোয়াখালী- ফেনী আঞ্চলিক মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সরুরগো পোল এলাকায় পৌঁছালে বাসটি রং সাইডে ঢুকে পড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটির সঙ্গে সোনাইমুড়ীর কাশিপুর থেকে ছেড়ে আসা বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা শিশু জোসনা মারা যায়। এ সময় মাইক্রোবাসের আরো ১০ যাত্রী আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনায় বরযাত্রীবাহী মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। আর এ কারণেই মাইক্রোবাসের যাত্রীরা বেশি হতাহত হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাস-মাইক্রো সংঘর্ষে শিশু নিহত, আহত ১০

আপডেট সময় : ০৬:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩