ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ

কবিরহাটে গাঁজাসহ আটক আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৮৪৯৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে গাঁজাসহ আটক দুই মাদক কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটককৃত ২ মাদক কারবারিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরায়েজী বাজার এলাকা থেকে ছিনিয়ে নেয় তাদের স্বজনেরা।

ছিনিয়ে নেওয়া মাদক কারবারিরা হলেন, ওই এলাকার মাদক কারবারি মো. লিটন (২৫) ও মো. মাইনুদ্দিনকে (৩০)। তাদের মধ্যে মো. লিটনকে রাত ৮টার দিকে পুলিশ আটক করলেও মাইনুদ্দিন এখনো পলাতক আছেন।

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফরায়েজী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ আসামি লিটন ও মাইনুদ্দিনকে আটক করা হয়।

পরে আসামিদের স্বজনরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর আক্রমণ করে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশ।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে এবং পলাতক আসামি লিটনকে আটক করে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটে গাঁজাসহ আটক আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনরা

আপডেট সময় : ১০:২৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩