সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

আইপিএলে কেন যাননি, জানালেন সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৩৯৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা স্পোর্ট:

আইপিএলের চলতি মৌসুমে খেলছেন না সাকিব আল হাসান। জানা যায়, দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। তবে বিষয়টি নিয়ে এতদিন নীরবই থেকেছেন সাকিব। আজ (শুক্রবার) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ের পর অবশেষে মুখ খুললেন তিনি।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে সাকিব জানালেন, পারিবারিক কারণেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের (আইপিএল) পরিচিত মুখ সাকিব। টুর্নামেন্টটির নয়টি আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে সাকিব এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অনুরোধে আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চেয়েছিল কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটির তরফে সাকিবকে সেই অনুরোধ জানানো হয়। তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।

এদিকে, আইপিএল খেলতে না পারায় মন খারাপ কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।’

এদিকে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পরের ম্যাচগুলোতে মোহামেডানের হযে খেলার কথা ছিল সাকিবের। তবে সেখানেও খেলবেন কি না সাকিব সেটা নিয়েও রেখেছেন যথেষ্ট ধোঁয়াশা। কেননা ডিপিএলে খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘সময়ই বলে দেবে’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

আইপিএলে কেন যাননি, জানালেন সাকিব

আপডেট সময় : ০৯:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩