ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩ ৬২৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে চর জব্বর থানার পুলিশ।

গ্রেফতার আরাফাত হোসেন (১৭) উপজেলার চরজব্বার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চরজব্বার গ্রামের নিজাম উদ্দিনের ছেলে, সোমবার (১০ এপ্রিল) বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে বিরক্ত করত একই এলাকার আরাফাত। বিষয়টি বখাটে আরাফাতের পরিবারকে জানিয়েও কোনো সুফল পায়নি নির্যাতিত ছাত্রীর পরিবার। গত রোববার সকাল ১০টার দিকে ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে কৌশলে নিজেদের বসত ঘরে নিয়ে যায় আরাফাত। একপর্যায়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করে আরাফাত। ওই এসময় ভিকটিম চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও আরাফাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আরাফাতকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩