ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

বিশ রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ৩৬৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উৎযাপন করা হয়েছে।

সোমবার (০৮ মে) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে, জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু চত্তরে গিয়ে জাতির পিতার প্রতিকৃর্তিতে পুষ্পমাল্য অর্পন শেষে পুনরায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট নোয়াখালী জেলা ইউনিটের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আনম খায়রুল আনম চৌধুরী সেলিম, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সদস্য ও জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।

এসময় জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, জেলা ইউনিটের সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু, আবু তাহের, ফুয়াদ হোসেন, সামছুল হাছান মিরন, যুব প্রধান সানুচিং মারমা বীথীসহ সহ¯্রাধিক যুব সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মৌলিক নীতিমালা অনুসরণ করে আর্তমানবতার সেবায় নিরন্তর কাজ করে যাচ্ছে।

ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খরা, শৈত্যপ্রবাহ ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও অন্যান্য সংকট ও জরুরী মুহুর্তে যেমন- অগ্নিকান্ড, ভবনধ্বস, অভ্যন্তরীণ সংঘাত ইত্যাদি পরিস্থিতিতে সোসাইটির সেবা কার্যক্রম সর্ব মহলে প্রশংসা অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বিশ রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২০:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩