সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

স্ত্রী না আসায় অভিমানে ফাঁস দিলেন দৃষ্টি প্রতিবন্ধ স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ১৩৩৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমাস মাহমুদ (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের ছমেদ আলী হাজী বাড়ির দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমিনুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বিরাহিমপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদ জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী ছিল। এ নিয়ে সবসময় মানসিকভাবে চিন্তিত থাকত। গত ৪মাস পূর্বে জেলার সোনাইমুড়ী উপজেলায় তাকে পারিবারিক ভাবে বিয়ে করানো হয়। বিয়ের পর থেকে সে আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। গত ১৪দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াইতে যায়। গতকাল বিকেল ৪টার দিকে মাহমুদ তার মাকে জিজ্ঞেস করে তার স্ত্রী তাদের বাড়িতে কবে আসবে। তার মা তাকে জানায় আগামী ২/৩দিনের মধ্যে আসবে। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে সে তার শয়ন কক্ষে দরজা খোলা রেখে ফ্যানের সাথে প্যান্টের কাপড়ের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এম আশরাফুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্ত্রী না আসায় অভিমানে ফাঁস দিলেন দৃষ্টি প্রতিবন্ধ স্বামী

আপডেট সময় : ০৯:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩