ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • আপডেট সময় : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছি। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো। এ সময়, পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে বলে জানান তিনি।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

গতকাল রাজধানীর আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, একটা অফিসে ঢুকে, এ বিষয়ে কী বলবেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এরকম একটা সংবাদ আমার কানেও এসেছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, আমরা এ সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেবো।’

আরো পড়ুন: শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

পুলিশের টপ লেভেলে বড় পরিবর্তন আসতে পারে এমনটা শোনা যাচ্ছে, সেটা কি শিগগিরই আসবে নাকি আরও দেরি হবে— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘না, কিছু পরিবর্তন তো আসবেই’।

আরো পড়ুন: কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ

এ সময়, সংসদ কবে বসতে পারে সে বিষয়ে আজ আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেইমতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে, মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অব দ্য ডে—সে বিষয়ে আলোচনা হয়েছে।

আরো পড়ুন: নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে

যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। শোক প্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব, সেগুলো— বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো পড়ুন: শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয়

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, না— সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার, ডেপুটি স্পিকারও পরে চূড়ান্ত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৯:৩৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬