সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পৈত্তিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আরো পড়ুন: নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর আলীপুর গ্রামের আকরাম উদ্দিন স্বর্ণকার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আরো পড়ুন: শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয়

আহতরা হলেন- একই বাড়ির বাহার স্বর্ণকারের স্ত্রী মনোয়ারা বেগম (৪৩), মৃত নুর ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রকি (২৮) এবং বাহার স্বর্ণকারের ছেলে সাব্বির আরাফাত পিয়াস (২১)।

আরো পড়ুন: রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর আলীপুর গ্রামের আকরাম উদ্দিন স্বর্ণকার বাড়িটি মৃত নুর ইসলামের পৈত্তিক বাড়ি। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন তার মেয়ে মনোয়ারা বেগম ও ছেলে রাকিবুল ইসলাম রকি। অপরদিকে পরিবারের অন্য সদস্যরা জেলার সুবর্ণচর উপজেলায় নতুন বাড়িতে বসবাস করছেন।

আরো পড়ুন: আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫

অভিযোগ রয়েছে, নুর ইসলাম জীবিত থাকাকালে পুরাতন বাড়িটি মেয়ে মনোয়ারা ও ছেলে রকিকে বসবাসের জন্য মৌখিকভাবে বুঝিয়ে দেন। পরবর্তীতে তার মৃত্যুর পর পুরাতন ও নতুন বাড়ি পারিবারিকভাবে ভাগাভাগির সিদ্ধান্ত হলেও তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত দুই বছর ধরে অভিযুক্ত মহিন উদ্দিন ও একই বাড়ির মৃত শেখ আহম্মদের ছেলে জসিম উদ্দিন এ নিয়ে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি করে আসছেন বলে স্থানীয়রা জানান। বিষয়টি নিয়ে একাধিক সালিস বৈঠক হলেও অভিযুক্তরা সিদ্ধান্ত মানেননি বলেও অভিযোগ রয়েছে।

আরো পড়ুন: আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ মনোয়ারা বেগম ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় মনোয়ারা বেগমকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জন

গুরুতর আহত মনোয়ারা বেগম বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

আরো পড়ুন: যে বিভাগের লোক বেশি পেল মন্ত্রীসভায় স্থান

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এই ধরনের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬