ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস: নোয়াখালী ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সুবর্ণচরে মেধা বৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ এক ঝড়েই উড়ে গেল ঘর, খোলা আকাশেই কাটছে দিন-রাত চাচাতো ভাইকে পি-টিয়ে হ-ত্যা, গ্রেফতার-১ কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮

সুবর্ণচরে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক আটক

সুবর্ণচর প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০১:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম মো. আসিক (১০)। সে হাতিয়া উপজেলার মান্নান নগর আশ্রয়ণ প্রকল্পের আশ্রাফ আলীর ছেলে।

শনিবার (১৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরবাটা ইউনিয়নের স্টিমার ঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে আশিক তার দাদার সাথে হাতিয়ার মান্নান নগর থেকে সুবর্ণচর উপজেলার স্টিমার ঘাট ব্রিজের পাশে তাদের জমি দেখতে আসে। এক পর্যায়ে সে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুবর্ণচরে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক আটক

আপডেট সময় : ০১:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩