ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

প্যানকেয়ার হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, প্রশাসনের সামনে সাংবাদিক লাঞ্ছিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৩৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্যানকেয়ার আইসিইউ হাসপাতালকে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা ও আইসিইউ বিভাগ বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার নাইমা নুসরাত জাবিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

হাসপাতাল পরিদর্শন ও কাগজপত্র পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের আইসিইউ বিভাগে ডাক্তার নার্স না থাকা এবং হাসপাতালের সকল কাগজপত্র না পাওয়াসহ নানান অসংগতি পান। এজন্য হাসপাতাল কতৃপক্ষেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভ্রাম্যমান আদালত আইসিইউ বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। এক্সরে বিভাগের অনুমোদন না থাকায় সেটাও বন্ধ ঘোষণা করা হয়।

এ বিষয়ে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাইমা নুসরাত জাবিন সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে যে পরিমাণ অনিয়ম ছিল, আরো বেশি ব্যবস্থা নেওয়ার দরকার ছিল। তাদের আইসিইউ বিভাগে অনিয়মে ভরপুর ডাক্তার নার্স কিছুই নেই।

এসময় সংবাদ সংগ্রহকালে দেশ টিভির প্রতিনিধি রিফাত মির্জাকে লাঞ্ছিত করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক মানিক। এসময় ওই প্রতিনিধির হাতে থাকা দেশটিভির লোগো এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। জেলায় কর্মরত সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

প্যানকেয়ার হাসপাতালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, প্রশাসনের সামনে সাংবাদিক লাঞ্ছিত

আপডেট সময় : ১০:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩