ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

ঋণের চাপে স্ত্রীর সাথে ঝগড়া, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৩৬৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগমগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুদ আলম (৩৮) উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আলী আজমের ছেলে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কুতুবপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সবার অগোচরে ভোর রাতের দিকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে মাসুদ। নিহতের ছেলে জিদান (১১) মক্তবে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখতে পায় তার পিতার ঝুলন্ত লাশ। পরে তার শৌরচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে। জানা যায়, মাসুদ আলম এলাকায় অনেকের কাছ থেকে ঋণ নিয়ে সময় মত পরিশোধ করতে পারে নাই। দেনার টাকা পরিশোধ করতে না পারায় স্ত্রীর সাথে ঝগড়াঝাঁটির কারণে সে আত্মহত্যা করে।

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) কাজী মো. হাসান কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ঋণের চাপে স্ত্রীর সাথে ঝগড়া, গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:২৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩