ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, সিএনজি চালক নিহত, আহত-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ৩৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ সময় তিন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়।

নিহত সিএনজি চালকের নাম মো. সবুজ (৫২)। সে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে।

রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ডারকা গ্রামের মো. রাজিব (৪০) হাতিয়ার বরদেওয়াল গ্রামের আবুল কাশেম (৪৫) রাঙ্গামাটি জেলার অনিক দাস (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে সিএনজিটি চরজব্বর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি রাস্তার পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজির চালকসহ জন তিন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মিরা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ৯টার দিকে সিএনজি চালক সুবজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম সিএনজি চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর ওই চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, সিএনজি চালক নিহত, আহত-৩

আপডেট সময় : ১০:০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩