ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কোম্পানীগঞ্জে এক নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলাদা দুটি স্থান থেকে এক নবজাতক ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে মুনমুন নাহার (২৮) ও সকালের দিকে চরকাঁকড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কাবিল হাফেজের বাড়ির সামনের খাল থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চরকাঁকড়া ইউনিয়নে খালের ভিতর পড়ে থাকা একটি কার্টুনে নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ নবজাতকটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে, চরফকিরা ইউনিয়নে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনমুন নাহার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার বিকেলের দিকে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে। একই দিন সকালের দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্জে এক নবজাতক ও গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩