ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

ঘুরতে গিয়ে লাশ হলো শিহাব, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ৪২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও পাঁচজন আহত হয়।

নিহত মো. মাহেদুল আজম শিহাব (১৯) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর বিরবিরি গ্রামের মাইন উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাব তার কয়েকজন বন্ধু সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেল হাতিয়া পৌরসভার কেরানী মসজিদের সামনে প্রধান সড়কে পৌঁছলে ওই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিহাব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ঘুরতে গিয়ে লাশ হলো শিহাব, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু

আপডেট সময় : ০১:২২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪