ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে প্রচণ্ড গরমে জমিতে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহিব উল্যাহ (৫২) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চরমজিদ গ্রামের বাসিন্দা।

নিহতের ভাই হেদায়েত উল্যাহ জানান, প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে অন্যদের সঙ্গে জমিতে বোরো ধান কাটতে যায় মহিব উল্যাহ। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় হাবিবীয়া বাজারে এসে নাশতা করে আবার জমিতে ফিরে যায়। জমিতে ধান কাটা অবস্থায় প্রচণ্ড তাপপ্রবাহের কারণে শরীর খারাপ লাগে ও চোখে ঝাপসা দেখছে বলে অচেতন হয়ে জমিতে পড়ে যায় সে। পরে জমিতে থাকা অন্যদের সহায়তায় তাকে বাড়িতে এনে সেখান থেকে সুবর্ণচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে তার মৃত্যু হয়।

তাঁর শ্যালক মোহাম্মদ ইউছুফ আমজাদ বলেন, ‘আমার বোনের জামাই সকালে তাঁর নিজের জমিতে পাকা ধান কাটতে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে প্রচণ্ড রোদে তিনি অসুস্থবোধ করেন। পরে অন্য লোকের সহায়তায় তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর হসপিটালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।’

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘আমাদের হাসপাতালে মহিব উল্যাহকে আনা হয়নি। আনলে জানা যেত হার্ট অ্যাটাক বা হিট স্ট্রোক করেছে কিনা। তারপরও খোঁজখবর নিয়ে বিস্তারিত জানতে পারব।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কেউ কোনো ধরনের অভিযোগ করেনি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

তাপপ্রবাহে অতিষ্ট হয়ে জমিতে অজ্ঞান কৃষক, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

আপডেট সময় : ০৬:৪১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪