ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৪০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং ৬ সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হাজী আবুল কাশেম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে। এরপর জমিতে তার মহিষ দেখতে যায়। মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি। তবে বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০১:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪