ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া ট্রেন চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ৬৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক:

করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দফায় বুধবার (০৩ জুন) থেকে আরও ১১ জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। রেলের পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী, ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

দ্বিতীয় দফায় যুক্ত হওয়া ট্রেনগুলো হচ্ছে, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার রুটের তিস্তা এক্সপ্রেস, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস, ঢাকা- চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ রুটের কিশোরগঞ্জ এক্সপ্রেস, ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস, ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকা-চাঁদপুর রুটের ব্রহ্মপুত্র এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি রুটের রূপসা এক্সপ্রেস, খুলনা-রাজশাহী রুটের কপোতাক্ষ এক্সপ্রেস, রাজশাহী-গোয়ালন্দঘাট রুটের মধুমতি এক্সপ্রেস ও চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেস।

করোনা পরিস্থিতিতে বন্ধ হওয়ার দীর্ঘ দুই মাস ছয় দিন পর গত ৩১ মে থেকে প্রথম দফায় দেশে আট জোড়া ট্রেন চলাচল শুরু হয়। এ নিয়ে চলাচল শুরু করা ট্রেনের সংখ্যা দাঁড়াল মোট ১৯ জোড়া।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের যাত্রা নিশ্চিত করতে আমরা সব চেষ্টা করছি। এক্ষেত্রে যাত্রীদেরও সচেতন ও সহযোগিতা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া ট্রেন চালু

আপডেট সময় : ০৩:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০