ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

খেলার সময় এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৬১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচরে খেলার সময় এক শিশুর দায়ের আঘাতে ১৪ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকেলে ময়না তদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এর আগে, গত ১৩ নভেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্য চরবাগ্যা গ্রামের আব্দুল কাদিরের বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।

নিহত মো. তামিম হোসেন একই ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের মো. দুলালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম নানার বাড়িতে বাবা-মায়ের সাথে স্থায়ী ভাবে বসবাস করত। গত ১৩ নভেম্বর নিজেদের বাড়ির উঠানে ভিকটিমের মামাতো ভাই মো. ইসমাইলের (৪) সাথে তার চাচাতো ভাই মো. জুনায়েদের (৭) খেলাধুলা করছিল। খেলার সময় ইসমাইল ও জুনায়েদের সাথে ঝগড়া লেগে যায়। একপর্যাায়ে ইসমাইল হাতের কাছে থাকা দা জুনায়েদকে লক্ষ করে ছুঁড়ে মারে। ওই সময় জুনায়েদ সরে গেলে ভুলবশত তামিমের কপালে গিয়ে পড়ে দা। এতে তার মাথা কেটে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে ভিকটিমের বাবা প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। পরে ১৫ নভেম্বর রাতে ভিকটিমের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১৬ নভেম্বর সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

খেলার সময় এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪