ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীতে ৯পুলিশসহ আক্রান্ত আরও ৭২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ৫৮৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে চিকিৎসক, পুলিশ, নার্স, স্বাস্থ্যকর্মী, পত্রিকার হকার ও শিশুসহ আরও ৭২জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪১জন। 
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন অফিস।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে সদরে ২৮, সেনবাগে ২০, বেগমগঞ্জে ১৪ ও চাটখিল উপজেলায় ১০জন রোগী রয়েছেন। জেলায় মোট আক্রান্ত ৮৪১জন। তার মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৭জন। আইসোলেশনে রয়েছেন ৭৩২জন রোগী।
সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, নতুন আক্রান্ত ২৮জনের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের ২ চিকিৎসক, ৩ নার্স ও দুই বছরের এক শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, গত ২৪ঘন্টায় উপজেলায় ১৪জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৯জন পুলিশ সদস্য রয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, থানার ৯জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিনজন উপ-পরিদর্শক ও ছয়জন কনেস্টবল রয়েছেন। তাদের কোভিড হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে ৯পুলিশসহ আক্রান্ত আরও ৭২

আপডেট সময় : ০৮:১৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০