সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

যুবলীগ নেতার অফিসে গুলির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০ ৫২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জুর ব্যক্তিগত অফিসে এলোপাতাড়ি গুলির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে।

রবিবার সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

এসময় নেতাকর্মীরা বলেন, করোনাকালীন সময়ে যুবলীগ নেতা মঞ্জু ও রাজু প্রতিনিয়ত সাধারণ মানুষের সংকট নিরসনে কাজ করছে। তখন রাজনৈতিকভাবে নিশ্বেস করার জন্য একটি চক্র তাদের উপর হামলা করেছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে তাদের অফিসে গুলি করে। তবে বাসায় অবস্থানের কারণে দুর্বৃত্তদের গুলি থেকে বেঁচে যায় যুবলীগের এই দুই নেতা। মানববন্ধন থেকে নেতাকর্মীরা এ হামলার বিচার দাবী করেন।

উল্লেখ্য, শনিবার রাত প্রায় ১০টার দিকে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন যুবলীগ নেতা নাজমুল আলম মঞ্জু এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী শহর যুবলীগের আহ্বায়ক নুর আলম ছিদ্দিকি রাজুর অফিসে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় অফিসের বাহিরের সার্টার ভেদ করে গুলি গিয়ে ঠেকে অফিসের ভিতরের দেয়ালে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবলীগ নেতার অফিসে গুলির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০