স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশ: নোয়াখালীর শাহজাহান
- আপডেট সময় : ১০:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
নোয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন- দেশ এখন স্বৈরাচারমুক্ত হয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে। তিনি জানান, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২৪-এর গণঅভ্যুত্থান দেশকে নতুন পথে এনেছে।
আরো পড়ুন: নামাজরত অবস্থায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু
শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাতে ংশ নেন শাহজাহান।
আরো পড়ুন: দেনা পাওনা নিয়ে বিরোধ, মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ
সভায় তিনি নির্বাচনী এলাকায় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন- নোয়াখালী বিভাগ বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, জলবদ্ধতা নিরসন, নোয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তর, আধুনিক স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষার মানোন্নয়ন এবং তথ্য-প্রযুক্তিতে অগ্রগতি, এসব বিষয়ে কাজ করা হবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আরো পড়ুন: নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ’সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















