সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

নামাজরত অবস্থায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু

চাটখিল প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন। এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ খানায় তাহাজ্জুদের নামাজরত অবস্থায় ওই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়।

আরো পড়ুন: দেনা পাওনা নিয়ে বিরোধ, মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

মৃত আকরাম লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার ফারুক হোসেনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়নের বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

আরো পড়ুন: নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মহিন উদ্দিন আরও বলেন, আকরাম বিষ্ণুরামপুর নুরানী হাফিজিয়া মাদরাসা থেকে ১৬ পারা কোরআন হেফজ সম্পন্ন করে। প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে অন্য ছাত্রদের সাথে সে তাহাজ্জুদ নামাজ পড়ত উঠে। পরবর্তীতে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় আকরাম অসুস্থ হয়ে আরেক ছাত্রের কোলে ঢলে পড়ে। তাৎক্ষণিক মাদরাসার ছাত্ররা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সকালে মাদরাসা মাঠে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন: কবিরহাটে তুচ্ছ ঘটনায় তরুণকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী-স্ত্রী আটক

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নামাজরত অবস্থায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:১৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫