সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

কুমিল্লায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহীদ ছাত্র ফোরাম কুমিল্লা শাখার আয়োজনে শনিবার (২৯ নভেম্বর) সকালে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা” শীর্ষক এ সম্মেলনে কুমিল্লা, চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন: স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশ: নোয়াখালীর শাহজাহান

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম। বক্তব্যে তিনি বলেন— “তওহীদ হচ্ছে মানুষের চিন্তা, সমাজ ও রাষ্ট্র নির্মাণের মূল ভিত্তি। আজকের ছাত্রসমাজ যদি এই একত্ববাদের দর্শনকে ধারণ করতে পারে, তবে তারা শুধু নিজেদের জীবনই নয়, পুরো জাতির ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আধুনিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই হবে আগামী দিনের নেতৃত্ব।” তিনি আরও বলেন, তথ্যের বিভ্রান্তি, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অস্থিরতার এই সময়ে ছাত্রদের দায়িত্ব হচ্ছে সত্য, যুক্তি ও আদর্শভিত্তিক অবস্থান গ্রহণ করা।

আরো পড়ুন: নামাজরত অবস্থায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু

সম্মেলনে মূখ্য আলোচক হিসেবে কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান বলেন— “একটি তওহীদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানুষকে সম্পূর্ণ নিরাপত্তা, ন্যায় এবং মর্যাদা দেয়। আজকের শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না— সমাজকে বদলানোর মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং সত্যের প্রতি অটল অবস্থান থাকতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, নৈতিকতা, শৃঙ্খলা, শিক্ষা ও সচেতনতা – এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়েই আদর্শ ছাত্রসমাজ গড়ে ওঠে।

আরো পড়ুন: দেনা পাওনা নিয়ে বিরোধ, মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কুমিল্লা জেলা ছাত্রফোরামের সাহিত্য সম্পাদক অনামিকা তাপসী, সোনাইমুড়ী উপজেলা ছাত্রফোরামের সমন্বয়ক হেবালেল্লাহ বিনতে হাবিব ও নোয়াখালী জেলা ছাত্রফোরামের সদস্য মো. আলামিন হোসেন।

আরো পড়ুন: নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের কুমিল্লা অঞ্চলের আমির মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আমির মোঃ সেলিম হোসেন, কেন্দ্রীয় গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা চৈতি, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদ উল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সভাপতি ইকরামা বিন খুরশীদ।

আরো পড়ুন: কবিরহাটে তুচ্ছ ঘটনায় তরুণকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী-স্ত্রী আটক

সম্মেলনে উপস্থিত বক্তারা নৈতিক নেতৃত্ব, সামাজিক দায়িত্ববোধ, শিক্ষা, শৃঙ্খলা এবং রাষ্ট্রচিন্তা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তাদের বক্তব্যে উঠে আসে ব্যক্তিগত উন্নয়ন, পরিবর্তনমুখী চিন্তাধারা, আদর্শভিত্তিক নেতৃত্ব, সমাজের কল্যাণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা। শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে পুরো হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়, সৃষ্টি হয় এক প্রাণবন্ত, উৎসাহী ও আদর্শিক পরিবেশ।

আরো পড়ুন: ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, বিএনপি নেতার ভাইসহ গ্রেপ্তার-৪

শেষে অনুষ্ঠানের সভাপতি ও কুমিল্লা জেলার সভাপতি মো. রিপন হোসেনের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কুমিল্লায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫