চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
বুধবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই স্মৃতি হলে এই আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিগণ বক্তব্য প্রদান করেন। শুরুতে সংগঠটির আদর্শ, লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়।
আরো পড়ুন: কোম্পানীগঞ্জে হেযবুত তওহীদ-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মাহাবুর আলম। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় ছাত্ররা বিভিন্ন আন্দোলনে নিজেদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্ররা বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে। তারা একটি বৈষম্যহীন, ন্যায় সুবিচার পূর্ণ রাষ্ট্র চেয়েছিলো। তবে তারা ব্যর্থ হয়েছে। তাদের বিপ্লব হাইজ্যাক করা হয়েছে। তাদের ত্যাগকে স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এটা শুধু এবারই প্রথম নয়। যুগে যুগে হয়ে আসছে, তরুন সমাজ প্রতারিত হয়েছে। তাদেরকে নানা ভাবে ব্যবহার করা হয়েছ ও হচ্ছে।
আরো পড়ুন: নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
এসবের কারণ উল্লেখ করে তিনি বলেন, তরুন এসকল শিক্ষার্থীদের কাছে সঠিক আদর্শ নেই। আদর্শ না থাকার কারনে জুলাই আন্দোলনে যারা বুলেটের সামনে নত হয়নি তাদের অনেকে মাথা টাকার সামনে নত হয়ে গিয়েছে। এই ব্যর্থতা থেকে মুক্তির পথ উল্লেখ করে তিনি বলেন, হেযবুত তওহীদের কাছে সেই আদর্শ আছে যা দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেওয়া সম্ভব। সেই আদর্শ রয়েছে যে আদর্শ প্রত্যাক্ষান করার কারনে আবুল আহকাম আবু জাহেলে পরিনত হয়েছেন আর কৃতদাস বেলাল গভর্নর হয়েছিলেন। সেই আদর্শ তোমাদের সামনে রয়েছে যা দ্বারা বৈষম্যহীন, শান্তিপূর্ণ সমাজ বিনির্মান করা সম্ভব।
আরো পড়ুন: ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
ছাত্র ফোরামের সভাপতি নেয়ামত উল্লাহ আস সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম অঞ্চলের আমির সাইফুল ইসলাম। হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ সভাপতি আল মামুন আকাশ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবিকুন নাহার ইভা, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইকরামা বিন খুরশীদ, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নিশাত সালসাবিল প্রমুখ।
আরো পড়ুন: ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসময় বক্তারা শিক্ষাঙ্গনের বর্তমান চিত্র তুলে ধরে বলেন, আমরা এমন একটি সময় পার করছি যেখানে বিশ্বিবদ্যালয়ের মত যায়গায় শিক্ষকগণ তাদের ছাত্রদের কাছে অনিরাপদ বোধ করেন। দেশের প্রেক্ষাপট তুলে ধরে তারা বলেন, আমাদের প্রতিটি সেক্টর ধ্বংস হয়ে গেছে। পবিত্র মাহে রমজানে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬ বছরের শিশুকে গণধর্ষণ করে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। সমাজে কেউই নিরাপদ নয়। সমাজ আয়্যামে জাহেলিয়াতকে ছাড়িয়েছে।
আরো পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, চরম সংকটের মুখে ভারত
মুসলিম বিশ্বের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সারা বিশ্বে মোসলমান জাতি নির্যাতিত হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে। তাতের উদ্বাস্তু করা হচ্ছে। মুসলিম জাতির নারীদের ধর্ষণ করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশ সহ সারা বিশ্বের এই যুদ্ধ পরিস্থিতির একমাত্র কারণ মানুষ আল্লাহরকে হুকুম দাতা হিসেবে প্রত্যাক্ষাণ করেছে। মানুষ যে জীবনব্যবস্থা দিয়ে নিজেদের রাষ্ট্র পরিচালনা করছে তা দিয়ে শান্তি আসেনাই আসবেও না। আর এই অবস্থা থেকে মুক্তির পথ আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা।
আরো পড়ুন: বাড়বে ঈদের ছুটি, ঘোষনা আসতে পারে ১৮ মার্চ
হেবালেল্লাহ বিনতে হাবিব ও মালিহা আব্দুল্লাহর সঞ্চালনায় ছাত্র ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সাধারণ সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। ইফতার শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ১৬ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষণা করেন।






















