ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ছেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ: অ্যালানের সেঞ্চুরি ফাইনালে নিউজিল্যান্ড সেমিফাইনালে টস হেরে ব্যাটিংয়ে দ.আফ্রিকা তুরস্কে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল ন্যাটো যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: জ্বালানি সংকটে থাকা ভারতের পাশে রাশিয়া বাংলাদেশ সফরে পাকিস্তানের দল, সবকিছু ঠিক থাকলে খেলবে সিরিজ ঈদের ছুটি শুরু ১৬ মার্চ থেকে চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে হেযবুত তওহীদ-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

বাংলাদেশ সফরে পাকিস্তানের দল, সবকিছু ঠিক থাকলে খেলবে সিরিজ

স্পোর্ট ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সবকিছু ঠিক থাকলে আগামী রোববার ৮ মার্চ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আসন্ন এই সফরকে সামনে রেখে আজ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের সেই দলে জায়গা পাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম। দলের নেতৃত্বে থাকছেন শাহিন শাহ আফ্রিদি।

আরো পড়ুন: ঈদের ছুটি শুরু ১৬ মার্চ থেকে

ওয়ানডে দল থেকে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন বাবর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপে ৬ ম্যাচে মাত্র ৯১ রান করেছেন বাবর, তাও ১১২.৩৪ স্ট্রাইক রেটে। বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সাহিবজাদা ফারহান। ৩৮৩ রান করা ফারহান অবশ্য বিশ্বকাপেই এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক। বাংলাদেশের সিরিজে ওয়ানডে অভিষেক হতে পারে তার।

আরো পড়ুন: চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদ ছাত্র ফোরামের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি ছাড়া ওয়ানডে অভিষেক হতে পারে — আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামিল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামিল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন, এরা সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলে নেই পাকিস্তান ওপেনার ফখর জামান।

পাকিস্তানের ওয়ানডে দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বাংলাদেশ সফরে পাকিস্তানের দল, সবকিছু ঠিক থাকলে খেলবে সিরিজ

আপডেট সময় : ১০:৩৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬