ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২২০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গ্রেফতার মোহাম্মদ মারুফ (২২) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মারুফ উপজেলার একটি মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক। তিনি দীর্ঘ দিন থেকে মাদরাসার হিফজ বিভাগের ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। ভুক্তভোগী শিক্ষার্থী একই মাদরাসার ছাত্র। গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মাদরাসার ছাত্ররা সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় অভিযুক্ত শিক্ষক ভিকটিমকে ঘুম থেকে ডেকে তুলে দেয়। একপর্যায়ে তাকে বলৎকারের চেষ্টা করে। ঈদের ছুটিতে নির্যাতিত শিক্ষার্থী বাড়ি এলে তার পরিবারকে বিষয়টি অবহিত করে। ঘটনার ১০দিন পর বৃহস্পতিবার দুপুরের ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেন। ওই মামলায় মারুফকে গ্রেফতার দেখানো হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম, শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মামলা ও শিক্ষককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

আপডেট সময় : ০৬:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬