সংবাদ শিরোনাম ::
পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের সাঁতারে দক্ষ করে তোলা ও পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ক্ষেতলাল উপজেলা পরিষদ পুকুরে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের সাঁতারের মৌলিক কৌশল শেখানোর পাশাপাশি পানিতে ডুবে দুর্ঘটনা এড়ানোর বিষয়ে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি ও জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

















